,

শেরপুরে ৬ কেজি ওজনের শিশুর জন্ম

news-image

জেলা প্রতিনিধি : শেরপুরের ছয় কেজি ২০০ গ্রাম ওজনের এক শিশু জন্ম দিয়েছেন এক প্রসূতি। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে শেরপুর শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

শেফালী (২৮) নামের এক নারী শিশুটির জন্ম দিয়েছেন। তিনি শ্রীবরদী উপজেলার দোহারপাড় এলাকার ইউনিয়নের সজল মিয়ার স্ত্রী।

জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, বুধবার বিকেল ৩টার দিকে শেফালী হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে ভর্তি হন। বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অস্ত্রোপচারে ছয় কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়েশিশুর জন্ম দেন। অস্বাভাবিক ওজনের শিশুর জন্মের খবর পেয়ে নার্স, চিকিৎসক হাসপাতালে ভিড় করেন।

নবজাতকের বাবা মো. সজল মিয়া মোবাইল ফোনে বলেন, আমি গাড়িতে বাড়ি ফিরছি। এটি আমাদের তৃতীয় সন্তান। আমার আগের শিশুগুলো স্বাভাবিক প্রসবে পৃথিবীর আলো দেখে। তাদের স্বাস্থ্যও ভালো ছিল। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি।

শিশুটির মামা মো. সঞ্জু মিয়া বলেন, আমার বোন ও ভাগ্নি দুজনই সুস্থ আছেন। এতো ওজন নিয়ে বাচ্চা জন্মের কথা আমি আগে কখনও শুনিনি। এমন নবজাতকের খবর শুনে সবাই দেখতে আসছেন। আমি খুবই আনন্দিত।

অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, শিশুটির ওজন ছয় কেজি ২০০ গ্রাম যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য