,

কারামুক্ত হয়ে যা বললেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তিনি এখন রয়েছেন বনানীর ভাড়া বাসায়ই। এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি।

তবে মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানান, তার শরীর ভালো নেই। একটা ট্রমার মধ্যে আছি। সবার সহযোগিতা চাই।

কাশিমপুর কারাগার থেকে বেরোনোর সময় পরীমনির হাতে মেহেদিতে লেখা একটি ইংরেজি বাক্য দৃষ্টি কাড়ে অনেকের। ‘ডোন্ট লাভ মি বিচ’। এটি একটি ইংরেজি গানের লাইন।

পরীমনি কার উদ্দেশ্যে এটি লিখেছেন, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পরী উত্তর দিয়েছেন, ‘এ বার্তা আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে। আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন।

আমি আমার শত্রু-মিত্র চিনতে পেরেছি। সামনের দিনগুলোতে সতর্ক থাকবো।’

কারামুক্ত হয়ে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলেও জানান পরীমনি। বলেন, চারদিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য