,

ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান

news-image

অনলাইন ডেস্ক : ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ সিনোফার্মের টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে “এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের” উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের করেছেন। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে ‌অ্যাকসেপ্ট করছে। যখন সিনোফার্ম অনুমোদন করে নাই তখন ছিল বুস্টার ডোজ। যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন করা হয়েছে তখন তো আর বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য