,

ছেলেকে নিয়ে বাড়ি ফিরে ছবি পোস্ট নুসরাতের

news-image

বিনোদন ডেস্ক : সোমবার হাসপাতাল থেকে ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বাড়ি ফিরেই এক দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ-তারকা।

খোলা চুল, সাদা হাতাকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার। ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি। সম্ভবত পুরনো একটি ফটোশুটের ছবি দিয়েছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’

গত সোমবার পার্ক স্ট্রিটের হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক। গাড়িতে উঠে তাকে নুসরাতের কোলে দিয়ে স্টিয়ারিং ধরেন যশ। রওনা দেন বাড়ির উদ্দেশে। ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নুসরাত। তার সঙ্গী হলেন যশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য