,

মিরপুরে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে পাঁচ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় রেনু বেগম (৩৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ওই নারী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসাইন জানান, রেনু বেগমের অবস্থার অবনতি হলে গতকাল (মঙ্গলবার) ফিমেল হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) ১৬ নম্বর বেড থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১২ নম্বর বেডে স্থানান্তর করা হয়েছিলো। আজ সকালে তিনি মারা যান। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় শিশুসহ আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শিশু নওশিনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর নাজনীন আক্তারের দগ্ধ হয়েছে ২৭ শতাংশ।

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

এদের মধ্যে শফিক, সুমন, রোওশনারা, রিনা ও রেনু মারা গেছেন। এছাড়া ফিমেল এইচডিইউর ৩ নম্বর বেডে নওশীন ও ১৮ নম্বর বেডে নাজনীনের চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য