,

মিরপুরে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রেনু বেগম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসাইন জানান, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শিশুসহ আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দগ্ধ বাকি দুইজন হলেন, শিশু নওশিন (৫), তার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর নাজনীন আক্তারের (২৫) দগ্ধ হয়েছে ২৭ শতাংশ।

এর আগে ২৫ আগস্ট (বুধবার) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে মারা গেলেন পাঁচজন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য