,

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু হচ্ছে আজ

news-image

অনার্স দ্বিতীয় বর্ষের বন্ধ হয়ে যাওয়া বিশেষ এই পরীক্ষা শুরু হবে বিকাল তিনটা থেকে। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাড়াও যাদের কোনও বিষয়ে পাস ছিল না, কিংবা পরীক্ষা দিতে পারেনি, এমন শিক্ষার্থীরাও পরীক্ষায় বসবেন। ৯ দিনের এই পরীক্ষা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

[৩] সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম খোন্দকার জানান, কলেজের গেইটে প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্বসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার এবং তাপমাত্রা মাপার যন্ত্র থাকবে। পরীক্ষা কেন্দ্রেও সামাজিক দূরত্ব মেনেই বসানো হবে। কোনও শিক্ষার্থীর যদি শরীরের তাপমাত্র বেশি থাকে তাহলে তাকে আলাদা বসানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশ প্রতিদিন।

[৪] উল্লেখ্য, এ বছরের ১০ মার্চ শুরু হয়েছিল এই পরীক্ষা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ। দেখে নিন পরীক্ষার রুটিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য