,

বয়োজ্যেষ্ঠ-শিক্ষার্থীদের আগে টিকা দেওয়ার নির্দেশ

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত করোনার ভ্যাকসিন প্রদানের জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া নিবন্ধিত গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই (ওয়াক ইন ভিত্তিতে) রেজিস্ট্রেশন করা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

তবে গর্ভবতী নারীদের টিকা দেওয়ার আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণস্বরূপ) অ্যান্টিনেটাল চেকআপ (এএনসি) কার্ড/বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ জরুরি নির্দেশনা জারি হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য