,

করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

news-image

করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার করোনায় ৯৪ জনের মৃত্যু হয়। রোববার মৃত্যু হয় ৮৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৪২ জন এবং পুরুষ ৪৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯ জন মারা গেছেন। রাজশাহীতে ১২ এবং খুলনায় ১৫ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য