,

ভিন্ন স্বাদে লোভনীয় ইলিশ পাতুরি

news-image

নিউজ ডেস্ক : ইলিশ পাতুরি খেতে কে না পছন্দ করে! ইলিশ মাছের মধ্যে সবচেয়ে সহজ আর মজার একটি আইটেম এটি।এটি স্বাদে ভরপুর একটি রেসিপি। আপনি চাইলেই কম উপকরনে এবং কম সময়ে এটি বানিয়ে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয উপকরণ

১. ইলিশ মাছ ৮ পিস

২. পিয়াজবাটা ৪ চা চামচ

৩. সরিষা বাটা ৩ টে চামচ

৪. হলুদগুঁড়া ২ চা চামচ

৫. মরিচ গুঁড়া ২ চা চামচ

৬. কাচামরিচ ৫ টি

৭. লবণ স্বাদমতো

৮. সরিষার তেল পরিমাণ মতো

৯. কলাপাতা/কুমড়োপাতা/লাউপাতা/পুঁইপাতা যে কোনটা

প্রস্তুত প্রণালিঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।পাতা ব্যাতিত সব উপকরণ মাছের সাথে ভাল করে মেখে মেরিনেট করুন ২০ মিনিট। এরপর একটা করে মাছের টুকরোর সাথে ১ টা মরিচ ও মসলা পাতায় নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিন। দরকার হলে একের অধিক পাতা ব্যবহার করুন যেন কোন মসলা পাতার বাইরে বের হয়ে না আসে। তারপর এই পাতায় মুড়ানো মাছ তেলে দিয়ে ঢেকে এপাশ ওপাশ ৪-৬ মিনিট করে ভেজে নিন। এভাবেই মজার ইলিশ পাতুরি তৈরি করা হয়।এরপর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়