,

কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর থানার আব্দুল খান (৫৫) নামে এক কৃষকে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার সময় দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খান ঘুমন্তাবস্থায় থাকাকালীন পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা সংঘবদ্ধ হয়ে ঘরে প্ররেশ করে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হযে দৌলতপুর থানায় উল্লেখিত ৫ আসামীর বিরুদ্ধে নামোল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১২ জুন এজাহার নামীয় আসামীদের রিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দ:বি ১৪৩/৪৪৮/৩০২/৩৪ ধারায় অভিযোগ পত্র আদালতে দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় একই পরিবারের দুই ভাইসহ ৫ আসামীর যাবজ্জাীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়