,

বরিশালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ নিয়ে জনতার কৌতূহল

news-image

নিজস্ব প্রতিবেদক, : গভীর বঙ্গোপসাগর থেকে ১০ মণ ওজনের আহরিত একটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য বরিশাল নগরীতে মাইকিং করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর পোর্ট রোড মৎস্য বাজারে মাছটি কেটে বিক্রি করার ঘোষণা দিয়েছেন তারা।

মাছটি বরিশালের পোর্ট রোড আড়ত থেকে কিনেছেন মো. রুবেল নামে একজন মৎস্য ব্যবসায়ী। তিনি মাছটি পোর্ট রোড থেকে ২৭০ টাকা কেজি দরে ক্রয় করেন।

রূপসা ঘাটের এ্যাকোয়া ফিশের মালিক রেজাউল মুন্সি জানান, জেলেদের জালে ১০টি শাপলাপাতা মাছ ধরা পড়ে। ২০ থেকে ২৫ ধরনের সামুদ্রিক মাছ ছিলো বোটটিতে। আহরিত ১০টি শাপলাপাতা মাছের মধ্যে দুটি বিক্রি করেন বরিশালের দুই আড়তদারের কাছে। যার মধ্যে ৪০০ কেজি ওজনের মাছটি কেনেন বরিশালের পোর্ট রোডের নুসরাত মৎস্য আড়তের মালিক রুহুল আমীন এবং ছোট অপরটি ক্রয় করেন নগরীর কাশীপুরের এক মৎস্য ব্যবসায়ী। বাকী ৮টি শাপলাপাতা মাছ বিক্রি করা হয় খুলনায়।
বরিশাল জেলা মৎস্য আড়তদার এসোসিয়েশনের সদস্য জহির সিকদার জানান, আজ মঙ্গলবার সকালে পোর্ট রোডে নিলামে সর্বোচ্চ ২৭০ টাকা কেজি দরে ১০ মণ ওজনের মাছ নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে গতকাল মাইিকং করা হয় পুরো নগরীতে। এ কারণে ৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ নিয়ে কৌতহূলের সৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য