,

রাজধানীর যেসব এলাকায় মধ্যরাত পর্যন্ত গ্যাস থাকবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর বনানী-মহাখালী এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। মধ্যরাত পর্যন্ত এই দুটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সময় তিতাসের আট ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে মহাখালী, বনানী এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এখন এই পাইপলাইন সংস্কার কাজ চলছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা মির্জা মাহবুবু হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য