বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৫ ঘণ্টা জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ

news-image

বিনোদন ডেস্ক : দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এটি ভারতের অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ। সংক্ষেপে বলা হয় ইডি। মানি লন্ডারিং মামলায় কিছুদিন আগেই জ্যাকলিনকে সমন পাঠিয়েছিল ইডি। আজ সোমবার দিল্লির অফিসে ডাকা হয় এই বলিউড অভিনেত্রীকে (৩৬)। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই মামলায় জ্যাকলিন অভিযুক্ত নন, তিনি সাক্ষী। চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার লন্ডারিং মামলায় জ্যাকলিনকে ডেকেছিল ইডি। সুকেশের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। জ্যাকলিনের প্রেমিক এক দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। সেই সূত্রেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

এই বছরের শুরুর দিকে জ্যাকলিনের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ভুত পুলিশ’-এর সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাংকে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল ইডি। সেই মামলায় তাঁর বয়ানও রেকর্ড করা হয়।

ইয়ামি ও জ্যাকলিনকে একসঙ্গে দেখা যাবে আগামী ছবি ভুত পুলিশে। তাঁদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান ও অর্জুন কাপুর। আগামী ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘ভূত পুলিশ’।

২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু এই শ্রীলঙ্কান সুন্দরীর। এরপর সালমান, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকলিন।

মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিন অভিনীত ‘ভূত পুলিশ’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল