,

আবারও আফগান সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া

news-image

অনলাইন ডেস্ক : আবারও আফগানিস্তান সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তের তাজিকিস্তান অংশে চালানো এই মহড়ায় প্রায় ৫০০ রুশ সেনা অংশ নিচ্ছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ নিয়ে গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো আফগান সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল। আফগানিস্তান যখন তালেবানের সরকার গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তখন এ মহড়া শুরু হলো।
রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, কাবুলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় মস্কো। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।

রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনাঘাঁটি অবস্থিত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য