,

যশের সঙ্গে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গেল ২৭ আগস্ট বেলা পৌনে ১টায় কলকাতার একটি হাসপাতালে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। নবজাতকের ওজন ২.৯ কেজি। তার মা হওয়ার খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

চারদিনের পুত্রকে নিয়ে বাড়ি ফিরেছেন সাংসদ এ অভিনেত্রী। আজ সোমবার তিনি বাড়ি এসেছেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় যশকে। তার কোলে নবজাতক। পাশে নতুন মা নুসরাত জাহান। গাড়িতে উঠে ঈশানকে তার মায়ের কোলে দিয়ে নিজে বসলেন চালকের আসনে।

নিজেই গাড়ি চালিয়ে নবজাতক ও তার মাকে বাড়ি নিয়ে গেলেন। গাড়িতে ওঠার সময় উপস্থিত জনতার উদ্দেশে নমস্কার করলেন নুসরাত। এসময় নুসরাতের আর কোনো আত্মীয় স্বজনকে দেখা গেল না।

জানা গেছে, হাসপাতাল ছাড়ার আগে মা এবং ছেলেকে দেখেন চিকিৎসক। সোমবার সকালেই নুসরাতকে বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়।

আনন্দবাজার অনলাইন চিকিৎসকের সূত্রে জানায়, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ বাকি পরীক্ষার ফলাফল অনুকূলে থাকায় মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিনেমা ও সংসদ সামলানোর পাশাপাশি প্রেম-বিয়ের আলোচনা পাশ কাটিয়ে এবার নতুন অতিথিকে নিয়ে শুরু হবে নুসরাতের নতুন অধ্যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য