রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিশন করে আগস্টের কুশীলবদের খুঁজে বের করতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদ : ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাযজ্ঞের কুশীলবদের খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এজন্য একটি কমিশন গঠন করে কঠিন বিচার করার কথা বলেন তিনি।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘পচাত্তর পরবর্তী সময়ে স্বাধীনতার ইতিহাসকে ছিন্নভিন্ন করে সাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছিল স্বাধিনতাবিরোধীরা। এখনো তারা সোচ্চার আছে। ১৫ এবং ২১ আগস্ট হত্যাযজ্ঞ একইসূত্রে গাঁথা। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা বঙ্গবন্ধুর পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১৫ আগস্ট হত্যাযজ্ঞের পেছনে অপশক্তির মদদদাতাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে হবে। যে কমিশন মূলহোতাদের খুঁজে বের করবে।’

তিনি বলেন, ‘দেশের আগ্রাসন ধর্মান্ধতা রোধে সংস্কৃতিকর্মীদের বড় ভূমিকা রয়েছে। সংস্কৃতিকর্মীদের মাধ্যমে দেশের মানুষকে যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। সঠিক পথ দেখাতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি নাট্যজন ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান ও জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু