,

ফাইজারের ১০ লাখ টিকা আসছে না আজ

news-image

বিশেষ সংবাদদাতা : কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা আজ আসছে না। আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ওই টিকা ঢাকায় পৌঁছবে।

সোমবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ফাইজারের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। ফাইজারের ১০ লাখ টিকা আগামী ১ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবে।’

এদিকে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তবে সিনোফার্মের টিকার চালানাও নির্ধারিত সময়ে আসবে কি-না তা নিশ্চিত করে জানা যায়নি।

এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য