,

বিয়ে করছেন আঁচল

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আঁচল। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করবেন তিনি। পাত্র ইন্ডাস্ট্রির উঠতি গায়ক সৈয়দ অমি। এ গায়কের গানের মডেল হয়েছিলেন আঁচল। এরপর বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। এরপরই গুঞ্জন শুরু হয় তাদের নিয়ে। তারা বিয়ে করে ফেলেছেন এমন কথাও ছড়িয়েছে। তবে আঁচল জানিয়েছেন, তারা এখনো বিয়ে করেননি।

আঁচল বলেন, ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে অমির সঙ্গে আমার পরিচয়। এর পর থেকেই আমাদের ভালো সম্পর্ক। বিষয়টি আমাদের দুই পরিবারই জানে। তারাও এতে সম্মতি দিয়েছেন। সব ঠিক থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে আমাদের।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। এর পর ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘সুলতানা বিবিয়ানা’সহ কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে। তবে গত কয়েক বছর ধরে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য