,

আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আবারও রকেট হামলা চালানো হয়েছে। সোমবার সকালে একাধিক রকেট ছোড়া হয় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

আগামীকাল ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরের ভেতরের এলাকা মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে। এখনও সামরিক-বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে, কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

অন্যদিকে, কাবুলে একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ছয় শিশু ও একই পরিবারের চারজন রয়েছেন।

নিহতরা হলেন- জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

নিহত এক শিশুর ভাই অভিযোগ করে বলেন, আমরা সাধারণ একটি পরিবার ছিলাম। আমরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নই। এটা আমাদের নিজের বাড়ি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য