,

এমপিদের অগ্রাধিকার ভিত্তিতে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এমপিদের অগ্রাধিকার ভিত্তিতে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে ডোপ টেস্ট ও মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়।

এছাড়া ধর্ষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে দেশের প্রতিটি বিভাগে একটি করে ডিএনএ ল্যাব স্থাপনের সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শামসুল হক টুকু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ খান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কার্যক্রমের উপর একটি ভিজ্যুয়াল প্রেজেন্টশন দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য