,

কাবুলে তুরস্কের কূটনৈতিক কার্যক্রম চলবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ন্যাটোর সদস্য দেশগুলো নিজেদের সেনা, নাগরিক ও তাদের অনুগত আফগানদের সরিয়ে নিচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো সৈন্যদের ফিরিয়ে নিতে জোরেশোরে কাজ করছে। ঠিক সেসময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাবুলে নিজেদের দূতাবাস ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।

এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় তাদের দূতাবাস চালু করবে এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।’

স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) মন্টিনিগ্রো থেকে দেশে ফিরে তুর্কি গণমাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘তারা (তুর্কি কর্মকর্তা) যেকোনো দিন সিটি সেন্টারের দূতাবাসে ফিরে যাবে এবং সেখান থেকে স্বাভাবিক কূটনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছে। আঙ্কারা যেকোনো উপায়ে সেখানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে চায়। পাশাপাশি ধারাবাহিকভাবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করবো।’

তালেবানের সঙ্গে বৈঠক ও সম্পর্ক বাড়ানো প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা এখন পর্যন্ত তালেবানের নতুন নীতির কথা শুনেছি। সেগুলো শুনে আমরা আশাবাদী। তবে তাদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি।’

এদিকে, আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্ক কাবুলে তাদের দূতাবাস রাখা এবং কূটনৈতিক তৎপরতা চালানোর কথা বললেও সেখান থেকে সব সেনা ও নাগরিকদের ফিরিয়ে এনেছে। তবে দেশটির ছোট একটি টেকনিক্যাল টিম এখনও কাবুলে অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের