,

২৪ বছর পর একসঙ্গে মৌসুমী ও আহমেদ রুবেল

news-image

বিনোদন প্রতিবেদক : কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘দেশান্তর’। এটি নির্মাণের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন আশুতোষ সুজন। সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল।

সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনি বলেন, দেশপ্রেমের গল্প এটা। আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। কারণ, এটা ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জ।

মৌসুমী জানালেন, সর্বশেষ ১৯৯৭ সালে একটা সিনেমায় আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সে হিসেবে তারা দুজন ২৪ বছর পর একত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ দুই অভিনয়শিল্পীকে নিয়ে ঢাকার নিকেতনে কয়েক দিন মহড়াও করেছেন সুজন। বছর সাতেক আগে এই পরিচালকের টেলিছবি ‘আমি নায়কের বন্ধু’তে অভিনয় করেছিলেন মৌসুমী।

মৌসুমী বললেন, ‘গল্পটা শুনেই ভালো লেগে যায়। ভাবনাটা খুব সুন্দর। চরিত্রটিও বেশ মনে ধরেছে। এই ধরনের গল্পে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দও আছে। আমার বিশ্বাস, ঠিকঠাক শুটিং করে ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে পারলে সবার ভালো লাগবে।’

মৌসুমী ও আহমেদ রুবেল ছাড়া এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য