,

এক-দুই সপ্তাহের মধ্যে নতুন সরকার ঘোষণা: তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে নতুন সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। তবে মন্ত্রিসভা ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বৃহস্পতিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দাও জানান জাবিহউল্লাহ। তিনি বলেন, আফগান ভূখণ্ডের ওপর স্পষ্ট হামলা এটি।

রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তানে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা সাময়িক এমন দাবি করে তালেবান মুখপাত্র বলেন, নতুন সরকার গঠন করা হলে চলমান সব সংকট সহজে মোকাবিলা করা যাবে।

জনস্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার জন্য এরই মধ্যে কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সেনা প্রত্যাহারের পরও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়ে যাবে।

নতুন সরকারের মন্ত্রিসভায় কোনো নারী থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ বলেন, তালেবানের নেতৃত্ব পর্যায় থেকে নারীদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তালেবান নেতারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তিনি জানেন না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য