,

রাবির নতুন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

রোববার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টায় নবনিযুক্ত উপাচার্য কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

গোলাম সাব্বির সাত্তার ১৯৯০ সালে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি নিজ বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টার দায়িত্ব শেষে বর্তমানে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের (আইইএস) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। ১/১১-এ শেখ হাসিনার মুক্তির আন্দোলনে কারাবরণ করেন তিনি। তার বড়ভাই গোলাম মাহবুব সাত্তার মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য