,

৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য ডিজি

news-image

জেলা প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রোববার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বলেন, টিকা সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করেনা। এটা আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে সবাইকে টিকার আওতায় আনা হবে।

ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, উত্তরাঞ্চলের সবগুলো জেলায় চিকিৎসক সংকট রয়েছে। আমরা নতুন নিয়োগকৃত চিকিৎসকদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করবো। ৫০ বেডের যে সকল হাসপাতালে অপারেশনের সুযোগ রয়েছে সেখানে অ্যানেস্থেশিয়া চিকিৎসক দেয়া হবে।

এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য