বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১০.০০ টায় বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।

তিনি জানান, আমরা শহিদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল এলাকার সামনে এলে ছাত্রলীগের ধাওয়ার স্বীকার হই। হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সে একটি গাড়ির ভিতরে ছিলেন। তার নেতাকর্মীরা আমাদের কে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ১৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম খান আনিক, যুগ্ম আহবায়ক হাসান আল আরিফ, যুগ্ম আহবায়ক এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম আহবায়ক শরীফ, প্রধান যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, আহবায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ্, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হোসেন প্রমূখ বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাবি শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব।

হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী হলে চেনা যাইতো। এরা বেশিরভাগ ই মহানগর ছাত্রলীগের নেতাকর্মী বলে জানান খোকন।

হামলার বিষয়ে জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের কেউ ছাত্রদলের উপর হামলা করে নি। পুরো অভিযোগ ভিত্তিহীন। আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করে ফিরছিলাম এরকম মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে তাদের মিছিল দেখা যায় এরকম সময়ে একটি আ্যম্বুলেন্সের হর্ণের আওয়াজ পাওয়া যায়। এবং তারা পলায়ন করে। ছাত্রলীগের কোন হামলার প্রশ্ন ওঠে না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা