,

একদিনে ১ কোটির বেশি মানুষকে টিকা দিল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একদিনে এক কোটির বেশি মানুষকে কোভিড-১৯ এর টিকা দিয়েছে ভারত। শুক্রবার ভারতব্যাপী গণটিকা কর্মসূচির আওতায় এ টিকা দেয়া হয়। খবর দ্য হিন্দু অনলাইনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ টিকা দেয়ার ঘটনা এটি।’

ভারতে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। বিশেষ করে দেশটির কেরালা ও মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমণ বেশি। রাজ্য দুটিকে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শও দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ হাজার ৭৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটা গত ১ জুলাইয়ের পর ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনের।

শনিবার ভারতের দৈনিক আক্রান্তের সিংহভাগই হয়েছে কেরালায়। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। গত একমাসেরও বেশি সময় ধরে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিল কেরালায়। তবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে হয়েছে ৪ হাজার ৬৫৪।

এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৪২), অন্ধ্রপ্রদেশ (১,৫১৫), কর্নাটক (১,৩০১), মিজোরাম (৮৮৬), ওড়িশা (৮১৬) এবং পশ্চিমবঙ্গ (৭০৩)। বাকি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০-র কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য