,

কটাক্ষের শিকার প্রসেনজিৎ

news-image

বিনোদন প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাদার টেরিজার জন্মদিনে তাঁর সঙ্গে তোলা পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে। তাতে অভিযোগ ওঠে যে, এই ছবিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। সেই অংশটি ক্রপ করে, অর্থাৎ বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছেন প্রসেনজিৎ।

বৃহস্পতিবার মাদার টেরিজার সঙ্গে নিজের ছবিটি পোস্ট করেন প্রসেনজিৎ। ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন , “মাদার টেরিজার উপস্থিতি ও তাঁর মহান বাণীতে জীবনের সমস্ত চিন্তা যেন নিমেষে দূর হয়ে যায়। আমি অত্যন্ত ভাগ্যবান যে তাঁর আশীর্বাদ পেয়েছিলাম।”

প্রসেনজিতের এই পোস্টেই বেজায় ক্ষুব্ধ সামাজিক মাধ্যমের একাংশ। পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই আরেকটি পুরনো ছবি শেয়ার করেছেন। যাতে মাদার টেরিজার পাশে কলকাতার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা জ্যোতি বসুকে দেখা যাচ্ছে। অভিযোগ, ফটোশপের মাধ্যমে জ্যোতি বসুর অংশটি কেটে শুধু মাদার টেরিজার সঙ্গে ছবি দিয়েছেন তারকা। আর তার জেরেই ট্রোলড হয়েছেন সামজিক মাধ্যমে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য