,

নববধূকে দেখতে গিয়ে গাড়িচাপায় নানি-দাদির মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাতনিকে শ্বশুর বাড়িতে দেখতে গিয়ে গাড়িচাপায় নানি-দাদির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের নববধূ নাতনি সিনথিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য