মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে ডুবুরির মৃত্যু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে এসে নদীতে ডুবে আব্দুল মতিন (৪২) নামের ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা শুক্রবার দুপুরে ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেন।

শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। আব্দুল মতিন নদীতে ডুব দিলে তার কোমরের রশি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে দীর্ঘ সময় তিনি পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মর্তুজা রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা