,

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মো: গুলজার হোসেন (৬০) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৮ অগাস্ট) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রিপন জানিয়েছেন, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে আসা হয়। সকালের দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এরইমধ্যে বিষয়টি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য