,

এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। তবে এ সংক্রান্ত একটি সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সকালে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রিভিউ মিটিং অন দ্য ইমপ্লিমেন্টেশন অব প্রিপারেশন ফর দ্য ফিফথ ইউ কনফারেন্সের আওতায় এ সভার আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে।

এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে এ সভায়। একইসঙ্গে কোভিড-১৯ পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়েও আলোচনা হবে।

এদিকে, কাতারের দোহাতে স্বল্পোন্নত দেশগুলোর ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য ২০২২ সালের ২৩-২৭ জানুয়ারি সম্মিলিত মূল্যায়ন করার জন্য জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভা আহ্বান করছে।

সভায় আগামী দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উন্নয়নে সমস্যা এবং সর্বনিম্ন টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য