,

আবারও কলকাতার সিনেমায় মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : নিজ দেশ পেরিয়ে ওপার বাংলাতেও এখন বেশ প্রশংসিত জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি কলকাতায় তিনি শেষ করেছেন ‘মায়া’ নামের একটি সিনেমার কাজ। সেই ছবি মুক্তির আগেই নতুন খবর দিলেন এই নায়িকা।

কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। কলকাতার এই নতুন মিশনের কথা এক টুইটে নিশ্চিত করেছেন মিথিলা।

মিথিলা বর্তমানে স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, ‘দুর্দান্ত গল্প ও চরিত্রের জন্য কাজটি করতে সম্মতি দিয়েছি। এই দুটি বিষয় আমার কাছে খুবই গুরত্বপূর্ণ। চরিত্রের মধ্যে বিভিন্ন শেড আছে। একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবন যাপন করতে শেখে।’

মিথিলা ছাড়াও এতে অভিনয় করবেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতার মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য