,

ব্রাহ্মণবাড়িয়ায় যাএীবাহী নৌকাডুবিতে ১০ মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান চলছে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবোঝাই নৌকা ডুবে গেছে। বিজয়নগর
উপজেলার লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর পরই সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের (লিডার) আব্দুর কাদির রাত সোয়া আটটার দিকে ১০ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্হলে উদ্ধার অভিযান চালাচ্ছি। প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, নৌকাটিকে ঠিক কত জন যাত্রী ছিলেন, সেই বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
তবে নৌকাটিতে  যাত্রীতে ঠাসা ছিল। এদের মধ্যে কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন, তা নিশ্চিত নয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব উদ্দিন বলেন, ‘নৌকায় কত জন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য