,

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ অভিনয়শিল্পী

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল ইসলাম রাজ, খায়রুল বাসার, জুনায়েদ বোগদাদিসহ মোট পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন আইসিইউতে রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে তাদের ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।

খায়রুল বাসার বলেন, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন। এরপর তাদেরকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

৫ জনের মধ্যে খায়রুল বাসার, রাজ ও তুষি আহত হলেও এখন তারা কেবিনে রয়েছেন। অন্যদিকে জুনায়েদ বোগদাদি ও ইসমাইল নামের একজনের অবস্থা খুবই গুরুতর। তারা দুজন আইসিউতে রয়েছেন।

গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন নাজিফা তুষি। তিনি নিয়মিত কাজ করেন শোবিজে। তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে শরিফুল রাজ র‍্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে চলচ্চিত্রাঙ্গনে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়াও কাহ্যরুল বাসার সম্প্রতি আলোচনায় এসেছেন ‘মহানগর’ ওয়েব সিরিজ দিয়ে।

সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায় অভিনয় করেছেন এই চার শিল্পী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য