,

টিকা নিয়ে অসুস্থ হওয়া সেই শ্রমিকরা এখন সুস্থ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কম্পোজিট কারখানার শ্রমিকরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সকাল ১০টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় সাদমা গ্রুপের নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অসুস্থ হওয়া শ্রমিকদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, টিকা নেয়ার পর শ্রমিকরা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য