,

নুসরাত কারো দাসি নয়: তসলিমা নাসরিন

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সমালোচনার পারদে যেন ঘি ঢেলেই পৃথিবীর বুকে পুত্র সন্তানের জন্ম দিলেন টালিউড সুপারস্টার নুসরাত। বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পুত্র সন্তানের জন্ম হতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সে খবর। আর সঙ্গে সঙ্গে শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হয়েছেন কলকাতার নায়িকা ও তার সদ্যজাত সন্তান। এমন কী শুভেচ্ছা জানিয়েছেন তসলিমা নাসরিন। খবর-আনন্দবাজার

শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন- ‘ সে (নুসরাত) প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভাল মানুষ করবে, এ আমার বিশ্বাস’। দাঁত-নখে শান দিয়ে নিন নুসরাত, নিজের সন্তানকে রক্ষা করতে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে।

এই প্রসঙ্গে তসলিমা একটি মেয়ের সন্তান ধারণ করা বা না করা বিষয়টি নিয়েও নিজের মত প্রকাশ করেছেন। তার মতে, মেয়ে হলেই যে মা হতে হবে এমন কোনও বাধ্যবাধ্যকতা নেই। ‘সব মেয়েই মা হতে চায় এটা ঠিক নয়, অনেক মেয়েই চায় না। সভ্য দেশের বেশির ভাগ সভ্য মেয়ে বাচ্চা চায় না।’

এর কারণও ব্যাখ্যা করে তসলিমা বলেন, ‘মেয়েরা নিজেদের জরায়ু বলে মনে করে না। তারা মনে করে তাদের জীবন জরায়ুর চেয়ে অনেক মূল্যবান। তাছাড়া পৃথিবীতে বাচ্চার তো অভাব নেই! ’ সন্তান হলেও সমস্যা আবার না হলেও সমস্যা। সন্তান কুলাঙ্গার হলে জন্মদাত্রীর জীবন নরকতুল্য। স্বাধীন ভাবে বাঁচার অধিকার সব মেয়েরই আছে। এই ভাবনা থেকেই তিনি নিজে কোনও দিন সন্তান চাননি বা নিজের শরীরে সন্তান ধারণ করেননি।

তসলিমা মনে করেন, শুধু মাত্র শুক্রাণুর জন্যই সন্তান ধারণের সময় পুরুষের উপর নির্ভরশীল নারী। এই জায়গা থেকে তার দাবি, ‘এমনও দিন আসবে যে দিন মেয়েদের স্টেম সেল থেকে স্পার্ম তৈরি হবে। অথবা স্পার্ম তৈরি হবে মেয়েদের বোন ম্যারো থেকে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য