,

বজ্রপাতে নিহত ৪ শিশুর পরিবারের পাশে ব্যারিস্টার সুমন

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে নিহত ৪ শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সাইদুর রহমান সুমন।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ৮ নং নিউটাউন রেলঘুন্টি এলাকায় আকস্মিক বজ্রপাতে নিহত ৪ শিশুর বাসায় পরিবারকে শান্তনা দেন তিনি। এ সময় ৩ শিশুর পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সেলাই মেশিন ও ১ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি দীর্ঘ ১২ ঘণ্টা পথ অতিক্রম করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। শুধুমাত্র একটাই ভালোবাসার টানে এখানে এসেছি, সেটা হলো ফুটবল। একজন ফুটবল সংগঠক হিসেবে নিজেকে আটকে রাখতে পারি নাই। আমি যখন শুনেছি যে, ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৪ শিশু নিহত হয়েছে, আমি সেই জন্য দিনাজপুরে এসেছি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব শিশুদের পরিবারের পাশে থাকবো।

উল্লেখ্য, গত সোমবার বিকাল সাড়ে ৪টায় ওই এলাকার খেলার মাঠের পাশে একটি ছাউনিতে আশ্রয় নেয়া ৭ শিশুর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার শিশু আপন (১৬), মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩) নিহত হন। আহত হন মমিনুল (১৬), আতিক (১৬) ও সাজু (১৫)।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য