,

মই বেয়ে উঠতে হয় ব্রিজে

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হযরতপুর এলাকায় ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ এলাকাবাসীর কোনো কাজে আসছে না। বর্ষা মৌসুমে ব্রিজটির অনেকটাই পানির নিচে তলিয়ে যায়। আর শুকনো মৌসুমে ব্রিজে উঠতে হয় মই দিয়ে। ব্রিজটির দুই পাশে রাস্তা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরে হযরতপুর গ্রামে ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাট সড়ক দিয়ে যাওয়ার সময় ব্রিজটি চোখে পড়বে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে এইচ আর (হাজেরা-রাজ্জাক) সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ১০০ গজ উত্তর দিকে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্রিজের দুই পাশে রাস্তা চেনার উপায় নেই। এতে দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক পরিবার।

স্থানীয় মনিরুজ্জামান বলেন, এতো টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হলেও কোনো উপকারে আসছে না। ভরা বর্ষা মৌসুমে ব্রিজের দুই পাশে রাস্তা পানির নিচে ডুবে থাকে। আর খরার সময় মই দিয়ে উঠতে হয়।

আরেক বাসিন্দা মোবারক হোসেন বলেন, ব্রিজের দুপাশে রাস্তা না থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়। রাস্তা না হলে এই ব্রিজ কোনো কাজে আসবে না।

দুর্ভোগের বিষয়টি স্বীকার করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া। তবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে রাস্তা নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেলে ব্রিজের দুপাশে রাস্তা নির্মাণের কাজ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য