,

চট্টগ্রামে যেভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেলেন পথচারী

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মুরাদপুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে হাঁটার সময়ে নালায় পড়ে গিয়ে মো. সালামত নামে এক পথচারী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়েও এখনো তার সন্ধান পায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ পথচারীকে উদ্ধারে কাজ করছেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ সকালে মো. সালামত নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় নালায় পড়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে বিষয়টি জানায়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার আধাঘণ্টা পর থেকে এখনও উদ্ধার অভিযান চললেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন পাঁচ সদস্যের ডুবুরি দল নিখোঁজ পথচারীকে উদ্ধারে কাজ করে। রাত হওয়ায় আপাতত উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

উল্লেখ্য, পথচারী তলিয়ে যাওয়ার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হয়েছে। সেখানে দেখা গেছে, ওই যুবক ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নালাতে পড়ে যান। স্রোতের টানে মুহূর্তের মধ্যেই তিনি নালার পানিতে তলিয়ে যান। এক ব্যক্তিকে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তিনি তার নাগাল পাননি।

এর আগে ৩০ জুন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলিতে বৃষ্টির সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন