,

বারবিকিউ বাফেলো উইংস

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংস খেতে কে না পছন্দ করেন! বর্তমানে চিকেনের বাহারি পদে মুগ্ধ ছোট থেকে বড় সবাই। মুরগির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়।

তবে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন, চিকেন ফ্রাই, চিকেন বল, চিকেন উইংস ইত্যাদি অন্যতম।

চিকেনের আরও একটি জনপ্রিয় পদ হলো বারবিকিউ বাফেলো উইংস। রেস্টুরেন্ট থেকে অনেকেই হয়তো কিনে খেয়ে থাকবেন এই পদটি!

তবে চাইলে কিন্তু ঘরেও তৈরি করতে পারেন মজাদার বারবিকিউ বাফেলো উইংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিকেন উইংস ৫০০ গ্রাম
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ২ চা চামচ
৪. সয়া সস ১ টেবিল চামচ
৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. আধা কাপ মসলার মিশ্রণ
৭. তেল সামান্য
৮. ডিম ১টি
৯. তিলের তেল ২ টেবিল চামচ
১০. বারবিকিউ সস এক কাপ
১১. মধু আধা কাপ
১২. লেবুর রস ২ চা চামচ
১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।

সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস। অতিথি আফ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় বেশ জমে যাবে মজাদার এই খাবারটি।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়