মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডির এএসপিসহ ৩ কর্মকর্তা জেলহাজতে

news-image

জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় রংপুর সিআইডির এএসপিসহ তিন পুলিশ কর্মকর্তা ও গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার সময় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১০ মাইল মোড় থেকে তাদের আটক করে দিনাজপুর জেলা পুলিশ।

আটকরা হলেন, রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও চালক হাবিবুর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমানের ভাই খলিলুর রহমান বাদি হয়ে চিরিরবন্দর থানায় অপহরণ মামলা করেছেন। সেই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিকেল সাড়ে ৫টায় চারটি গাড়ি বহরে করে দিনাজপুর আদালতে নেয়া হয়।

দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসু তাদে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা