,

দেখতে হুবহু অপূর্বর মতো, নেটমাধ্যমে ভাইরাল শিপন বেপারী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল হক অপূর্বর মতো দেখতে এক ব্যক্তির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। শিপন আহমেদ বেপারী নামের ওই ব্যক্তির বাড়ি মাদারীপুর জেলায়। তিনি পেশায় কাঁচামাল বিক্রেতা। প্রতিদিনই তাকে এক নজর ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ।

অপূর্বর চেহারা, চুলের স্টাইল, হাসি ও দৈহিক গড়নের সঙ্গে অনেকটাই মিলে যায় শিপনের। তাকে নিয়ে এমন আগ্রহে স্থানীয়রাও উচ্ছ্বসিত। প্রতিদিনই অনেকে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। স্থানীয়রা জানান, আমাদের শিপন ভাই, দেখতে নায়ক অপূর্বর মতো। ফেসবুকে তার ছবি পোস্ট করার পর থেকে অনেকেই আসেন এখানে। অনেকেই এসে তার সঙ্গে কথা বলে যান। কেউ কেউ বলেন, দুজনের মধ্যে দারুণ মিল, হয়ত ঊনিশ-বিশ। মানুষ হিসেবেও বেশ ভালো শিপন, নম্র-ভদ্র। বিষয়টি নিয়ে বিরক্ত দেখাননি কখনো। এলাকার সবার সঙ্গেই সুসম্পর্ক তার। সবার প্রিয় তিনি।

শিপন আহমেদ বেপারী জানান, ‘আমি গত ১৫ বছর ধরেই কাঁচামালের ব্যবসায় জড়িত। কিছুদিন ধরে অনেকেই আসে আমার সঙ্গে দেখা করতে। তারা কথা বলে। ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ভালোই লাগে। এ নিয়ে আমি বিরক্ত নই। অনেকেই আমার প্রশংসা করে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন!’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের