রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্মের টিকা গ্রহণকারীদের ওমরাহ হজ পালনে আর বাধা নেই

news-image

অনলাইন ডেস্ক : চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে গতকাল মঙ্গলবার দেশটি এই দুই করোনার টিকার অনুমোদন দেয়।

এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে, এ পর্যন্ত সৌদি সরকার মোট ছয়টি করোনার টিকার অনুমোদন দিয়েছে। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভ্যাক ও সিনোফার্ম।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে তারা এই দুইটি টিকা গ্রহীতাদের তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরবে অনুমোদিত চারটি টিকার ( অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না) যেকোনো একটি টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছিল।

এর আগে দেশটির কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটক সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এই ঘোষণার পরে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে ওমরাহ হজ পালনে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তবে সৌদি আরবের সর্বশেষ ঘোষণায় সেই শঙ্কা কেটে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু