,

শাস্তি নয়, বিমানবন্দরে সালমানকে আটকে পুরস্কৃত সেই জওয়ান

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং করতে রাশিয়ায় রয়েছেন সালামান খান। সম্প্রতিই তিনি দেশ ছেড়েছেন। যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে ঘটেছিল এই ঘটনাটি। সালমানের রাশিয়ায় রওনা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন চিত্র সাংবাদিকরা। আর তাদের ক্যামেরার সামনে সালমান পোজ দিয়েই চলেছিলেন।

ক্যামেরার ক্লিকে অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে প্রবেশের নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে বিরক্তিতে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা এক সিআইএসএফ বা ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ান।

সেই অফিসার সালমানকে বলেন, ‘আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।’ সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সোমনাথ মোহান্তি নামের ও জওয়ান অফিসারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাদের মতে, বলিউডের নায়ক বলে সালমান নিয়মের ঊর্ধ্বে নন তা স্পষ্টই বুঝিয়ে দিলেন সোমনাথ।

তারপর শোনা যায় ওই জওয়ান শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সালমানকে আটকের জন্য। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর পাওয়া যায়।

তবে ভারতীয় গণমাধ্যম আজ ২৫ আগস্ট দাবি করছে, শাস্তি নয়, পুরস্কৃত করা হয়েছে সোমনাথকে।

নিয়ম ভাঙা অপরাধী সুপারস্টার সালমান খান বলে তাকে ছাড় দেননি সোমনাথ। ধমক দিয়েছিলেন বলিউডের ‘দাবাং’ খানকে। এই সাহসিতা ও সৎভাবে নিজের কর্তব্যপালন করার জন্য পুরস্কৃত করা হল সিআইএসএফ জওয়ান সোমনাথকে।

তবে কি সেই পুরস্কার এ ব্যাপারে কিছু জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য