,

শাহরুখের ভক্তের কথা রাখতে অক্ষয়ের অবাক কাণ্ড!

news-image

বিনোদন ডেস্ক : ভক্তরাই তো তারকাদের প্রাণভ্রমরা। ভক্তরা ভালোবাসেন বলেই, তাদের পাগলামির জন্যই তারকারা ক্রেজ ধরে রাখেন। এটা খুব ভালোই জানেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তাই শাহরুখ খানের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক না থাকলেও তার ভক্তের অনুরোধ ফেললেন না তিনি।

ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেল বটম’। সমালোচক থেকে দর্শক সবাই ‘বেল বটম’ ছবির প্রশংসায় পঞ্চমুখ। বক্স অফিসে নিজের কেরামতি দেখাতে পেরে বেশ খুশি বলিউডের ‘খিলাড়ি’ কুমারও।

সেই ছবির প্রচারণার জন্যই দুই নায়িকা বাণী কাপুর ও হুমা কুরেশিকে নিয়ে হাজির হয়েছিলেন কপিল শর্মা শো’তে। বেশ ভালোই জমেছিল আড্ডা। হঠাৎ দর্শক আসন থেকে একজন অক্ষয়কে বলে উঠলেন, ‘আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান। কোনো দিন শাহরুখকে সামনে থেকে দেখিনি, কথাও বলিনি। দয়া করে একবার শাহরুখকে ফোন করুন, আমাকে কথা বলিয়ে দিন!’

দর্শকের মুখে এরকম কথা শুনে একেবারে হতবাক সুপারস্টার। তবে অক্ষয় কিন্তু ফ্যানের এরকম আবদারকে এড়িয়ে যাননি। উল্টো যা করলেন, তা দেখে শোয়ের সঞ্চালক কপিল শর্মাসহ সবাই একেবারে হতবাক।

শাহরুখ ভক্তের অনুরোধে পকেট থেকে মোবাইল ফোন বের করে ফেললেন অক্ষয়। তারপর টুক করে শাহরুখকে ফোন! তবে ফ্যানের কপালটাই খারাপ, শাহরুখের ফোনটি ছিল বন্ধ! এ অবস্থা দেখে ফ্যান ফের অক্ষয়কে অনুরোধ করে বসলেন শাহরুখের স্ত্রী গৌরী খানকে ফোন করতে! ততক্ষণে ফ্লোরজুড়ে অট্টহাসি।

কপিল বলে উঠলেন, গৌরীকে ফোন করলে বিপাকে পড়বেন অক্ষয়। কপিলের মুখ থেকে কথা ছিনিয়ে অক্ষয় বলে উঠলেন, ‘হরুখ স্ত্রী-সন্তান নিয়ে সুখে আছে। আমি শাহরুখের সংসারে আগুন লাগাতে চাই না!’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের