,

হাসপাতালে ভর্তি আরও ২৭৮ ডেঙ্গু রোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৩০ জন ঢাকায় ও ৪৮ জন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১০৩ জন রয়েছেন।

এদিকে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৭২১ জন রোগী।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৮ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬জন এবং আগস্টর ২৫ দিনে আট হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য