,

৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে ওয়ার্ড পর্যায়ে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ৭ সেপেম্বর শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, আগামী ৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। আগের আরও ৩৫ লাখ ডোজ মজুত রয়েছে। ৭ সেপ্টেম্বরের আগে যদি সাত-আট লাখ ডোজ টিকা দেওয়া হয় তবুও গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোতে (সিএমএসডি) কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। দেশের স্বনামধন্য এ চিকিৎসকের উদ্যোগেই প্রবাসীরা করোনা মোকাবিলায় উপহার হিসেবে ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন দেশে পাঠান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পোর্টেবল ভেন্টিলেটর মেশিনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য