,

ভারতে ফের সংক্রমণ-মৃত্যু বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করো আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬ জনে।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জনে।

বুধবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্যুলেটিনে থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ২৫ হাজার ৪৬৭ জন শনাক্ত এবং ৩৫৪ জনের মৃত্যু হয়। অর তার আগের দিন সোমবার (২৩ আগস্ট) ২৫ হাজার ২৭ জন শনাক্ত এবং ৩৮৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছেন ২৮৮ জন। এছাড়া কেরালায় ১৭৩ জন, ওড়িশায় ৬৭ জন, কর্নাটকে ২৯ জন, তামিলনাড়ুতে ২৭, অন্ধ্র প্রদেশে ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। রাজ্যটিতে মারা গেছেন ২৪ হাজার ২৯৬। এছাড়া মহারাষ্ট্রে চার হাজার ৩৫৫ জন, তামিলনাড়ুতে এক হাজার ৫৮৫, কর্নাটকে এক হাজার ২৫৯, অন্ধ্রপ্রদেশে এক হাজার ২৪৮ জন।

এদিকে, আক্রান্ত বাড়ায় ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে তা বেড়েছে দুই হাজার ৭৭৬। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন তিন লাখ ২২ হাজার ৩২৭ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য